সাম্প্রতিক
বানারীপাড়া’র চাখারে স্কুলের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের করুণ মৃত স্বজনদের আহাজারি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কটিয়াদীতে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষাগারে সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ গ্যাস বিস্ফোরণে ঝরে গেল কুমিল্লার একই পরিবারের ৩ জনের প্রাণ কুমিল্লায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ শিয়াল থেকে মুরগি বাঁচাতে নিজের পাতা ফাঁদে প্রাণ হারালেন খামারি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হালুয়াঘাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত রাজবাড়ীতে অটোরিকশা চালকদের বিরুদ্ধে প্রতিবাদে সাংবাদিকসহ দু’জনের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

ধামইরহাটে নেউটা কমিউনিটি ক্লিনিকে চুরির অভিযোগ

নওগাঁর ধামইরহাটের নেউটা কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

 

সোমবার (৬ই এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ১ নাম্বার ধামইরহাট ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের নেউটা কমিউনিটি ক্লিনিকে এই চুরির ঘটনা ঘটে।

 

এ ঘটনায় কমিউনিটি ক্লিনিক কর্তৃপক্ষ ধামইরহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

 

নেউটা কমিউনিটি ক্লিনিকের প্রোভাইডার মুন্নুজান খাতুন বলেন, “গতকাল সকাল ৯টায় ক্লিনিকে এসে দেখতে পাই ক্লিনিকের প্রধান দরজা খোলা এবং ভেতরের বিভিন্ন কক্ষের দরজাও উন্মুক্ত অবস্থায় রয়েছে। ক্লিনিকের ভেতরে প্রবেশ করে দেখতে পাই বেশ কিছু গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম চুরি হয়ে গেছে।”

 

থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ৩টি সিলিং ফ্যান, ১০টি প্লাস্টিক চেয়ার, ১৬টি দরজা-জানালার পর্দা, ১টি নেবুলাইজার মেশিন, ১টি ডায়াবেটিস মাপার যন্ত্র, ৪টি কাচি ৫টি ক্যালকুলেটর, ১টি অনু, ১টি রাউটার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীসহ প্রায় ৪৫ হাজার টাকার সামগ্রী চুরি হয়েছে। স্থানীয় দুইজন সাক্ষী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এই ঘটনায় স্থানীয়রা কমিউনিটি ক্লিনিকের নিরাপত্তা জোরদার এবং দ্রুত চোরদের আইনের আওতায় আনার দাবি জানান।

 

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

Tags:

সম্পর্কিত খবর :