নেছারাবাদে পুত্র হত্যার অভিযোগে পিতার বিরুদ্ধে মামলা, আসামী গ্রেফতার

 পিরোজপুরের নেছারাবাদে পিতার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর সন্ধ্যা নদী থেকে সিয়াম (১৩) নামের এক কিশোরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বাক্‌প্রতিবন্ধী বাবা আরিফ রাঢীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন পরিবার। বর্তমানে অভিযুক্ত বাবা পুলিশ হেফাজতে রয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) রাত  ১০ টার দিকে নিহত সিয়ামের আপন চাচা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
শনিবার সকালে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী লঞ্চঘাট-সংলগ্ন নদী থেকে সিয়ামের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহের মাথা,ঘাড় ও পিঠের পেছনে জখমের চিহ্ন রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সিয়ামকে সঙ্গে নিয়ে সন্ধ্যা নদীতে মাছ ধরতে যান বাবা আরিফ রাঢ়ী। রাত ৮টা পর্যন্ত তাঁরা বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন সিয়ামের মা মুন্নি বেগম। পরদিন সকালে সিয়ামের বড় ভাই পাশের গোবিন্দকাঠি গ্রামে গিয়ে পিতা আরিফকে দেখতে পান। এ সময় সিয়ামের কথা জানতে চাইলেও আরিফ কোনো উত্তর দেননি বলে দাবি করেন সিয়ামের মা মুন্নি বেগম।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) ছেলের নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মুন্নী। শনিবার সকালে নদীতে ছেলের মরদেহ ভেসে থাকার খবর পান। নিহতের মা মুন্নী বেগম জানান, ছেলের মরদেহের মাথা ও ঘাড়ের পেছনে আঘাতের চিহ্ন দেখেছেন তিনি। তাঁর সন্দেহ, নৌকায় মাছ ধরার সময় কোনো ঘটনা ঘটে থাকতে পারে। সিয়ামকে নিয়ে নদীতে যাওয়ার পর থেকে তাঁর স্বামী আর বাড়ি ফেরেননি বলেও জানান তিনি।
সিয়ামের চাচা পলাশ জানান, বাবা-ছেলে একসঙ্গে মাছ ধরতে যাওয়ার পর তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। একদিন পর গোবিন্দকাঠি এলাকায় আরিফকে পাওয়া গেলেও কিশোর সিয়ামের সন্ধান মেলেনি। পরে শনিবার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথা, ঘাড় ও পিঠের পেছনে কোপের মতো জখমের চিহ্ন ছিল বলে দাবি করেন তিনি। এ বিষয়ে বাদী হয়ে আমি নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেছি।
পলাশ আরও বলেন, সিয়ামের মরদেহ উদ্ধারের পর ক্ষুব্ধ এলাকাবাসী আরিফকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মেহেদী হাসান বলেন, সিয়াম নিখোঁজের এ ঘটনায় শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করা হয়। শনিবার সকালে নদী থেকে তার মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে নিহতর চাচা বাদি হয়ে হত্যা মামলা করা হয়েছে। আটককৃত আরিফ রাঢ়ীকে গ্রেফতার দেখানো হয়েছে।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

​উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা ও রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরো পড়ুন

​উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা ও রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

বিশ্বমঞ্চে কপ-৩১: জলবায়ু ন্যায্যতার দাবিতে উপকূলীয় কয়রায় মানববন্ধন ​এস এম

Scroll to Top