সাম্প্রতিক
বিদ্যালয়ে মদ্যপ অবস্থায় অশোভন আচরণ, সেই প্রধান শিক্ষকের এমপিও স্থগিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ, উত্তাল সাগর নেত্রকোনার ভবানীপুর সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৮৫ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ, ভারতীয় এয়ারগান উদ্ধার ঐতিহ্যবাহী কলাকোপা মাদ্রাসার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন প্রশাসনে নতুন নেতৃত্ব, ভোলা সদরে ইউএনও সজল কুমার দাস চট্রগ্রামে আবাসিক হোটেল মালিক সমিতির মিলন মেলা সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার জিয়ানগরে আল্লামা সাঈদী সেতুর পিলারের গোঁড়া থেকে পরে ০১ জেলে নিখোঁজ

নেত্রকোনার ভবানীপুর সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে।শনিবার (৪ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে সীমান্তবর্তী একটি নালায় মাছ ধরতে গিয়ে স্থানীয় কয়েকটি শিশু কাদার নিচে মর্টার শেলটি দেখতে পায়। এরপর স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩১ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার দুর্গাপুর উপজেলার ভবানীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১৯৫/১০-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মর্টার শেলটি পাওয়া যায়। এটি প্রায় ৬০ মিলিমিটার আকারের একটি অবিস্ফোরিত মর্টার শেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাসিন্দা মো. আমজাদ আলী (৩০) শিশুদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে নালা থেকে মর্টার শেলটি এনে নিজের বাড়ির পাশে নিরাপদ স্থানে রাখেন এবং তাৎক্ষণিকভাবে ভবানীপুর বিওপিকে খবর দেন।

খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি শনাক্ত করে। পরে নিরাপত্তার স্বার্থে সেটিকে বালুর বস্তা দিয়ে ঢেকে রাখা হয় এবং ঘটনাস্থলে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

বিজিবি জানায়, সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দলের সঙ্গে সমন্বয় করে মর্টার শেলটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে শেলটি ধ্বংস করার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধারের বিষয়টি নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

Tags:

সম্পর্কিত খবর :