সাম্প্রতিক
বিদ্যালয়ে মদ্যপ অবস্থায় অশোভন আচরণ, সেই প্রধান শিক্ষকের এমপিও স্থগিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ, উত্তাল সাগর নেত্রকোনার ভবানীপুর সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৮৫ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ, ভারতীয় এয়ারগান উদ্ধার ঐতিহ্যবাহী কলাকোপা মাদ্রাসার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন প্রশাসনে নতুন নেতৃত্ব, ভোলা সদরে ইউএনও সজল কুমার দাস চট্রগ্রামে আবাসিক হোটেল মালিক সমিতির মিলন মেলা সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার জিয়ানগরে আল্লামা সাঈদী সেতুর পিলারের গোঁড়া থেকে পরে ০১ জেলে নিখোঁজ

প্রশাসনে নতুন নেতৃত্ব, ভোলা সদরে ইউএনও সজল কুমার দাস

ভোলা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সজল কুমার দাস। তিনি প্রশাসন ক্যাডারের ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা এবং এর আগে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব-১ ও ভূমি অধিগ্রহণ শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব গ্রহণের মাধ্যমে ভোলা সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবার মানোন্নয়ন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সজল কুমার দাস ২০২৫ সালের ১১ নভেম্বর বর্তমান পদে যোগদান করেন। প্রশাসনিক দক্ষতা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার কারণে তিনি ভোলা সদর উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সচেতন মহল নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার উন্নয়ন, আইন-শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সকলের সমন্বয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

ভোলা সদর উপজেলার নতুন ইউএনও সজল কুমার দাসও দায়িত্ব পালনে জনগণের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, সরকারের নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়াই হবে তাঁর প্রধান লক্ষ্য।

Tags:

সম্পর্কিত খবর :