সাম্প্রতিক
কমলনগরে কৃষকলীগ নেতার বিরুদ্ধে দোকানঘর দখলের অভিযোগ ‎ পৈতৃক জমি দখল ও গাছ কাটার অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের বিক্ষোভ যুবককে অপহরণ করে নির্যাতন যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে হিজলায় দেওয়ান সালাউদ্দিন রিমনের নেতৃত্বে আনন্দ মিছিল রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণ: ডা. রাজীবকে প্রধান করে তদন্ত কমিটি সাতক্ষীরার পাটকেলঘাটায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ নোবিপ্রবিতে মধ্যরাতে তাণ্ডব: শিক্ষার্থীর স্বামীর মাথা ফাটালেন সাবেক ছাত্রলীগ নেতা মাগুরার শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ শেরপুরে বিজিবি ও স্থানীয়দের বাধায় পুশইনে ব্যর্থ বিএসএফ নামাজ পড়তে গিয়ে ভ্যান হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী চালক

নোবিপ্রবিতে মধ্যরাতে তাণ্ডব: শিক্ষার্থীর স্বামীর মাথা ফাটালেন সাবেক ছাত্রলীগ নেতা

রবিবার,৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীর স্বামীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গত ৫ জুন রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আলুওয়ালার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিবলু বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৫তম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তিনি ভাষা শহীদ আব্দুস সালাম হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ছিলেন। ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, কোনো ধরনের উসকানি ছাড়াই অভিযুক্ত শিবলু ও তাঁর সঙ্গে থাকা আরও তিনজন মিলে এই হামলা চালান।
ভুক্তভোগীর স্ত্রী নোবিপ্রবির ১৮তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বলেন, “সেদিন রাতে আমি অসুস্থ ছিলাম। আমার স্বামী ওষুধ আনতে পকেট গেটের দিকে গিয়েছিলেন। দোকান বন্ধ থাকায় তিনি রিকশার খোঁজে আলুওয়ালার দোকানের দিকে যান। সেখানে কয়েকজন তাকে ডাকলেও তিনি সাড়া দেননি। পরে তারা তার ওপর চড়াও হয়ে হামলা চালায়। আমার মনে হয়, হামলাকারীরা তখন স্বাভাবিক অবস্থায় ছিলেন না।”
তিনি আরও জানান, এই ঘটনায় তাঁরা আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ভুক্তভোগী জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন পরিচয় দেওয়ার পর অভিযুক্তরা আরও উত্তেজিত হয়ে ওঠেন। তিনি বলেন, “পরিচয় দেওয়ার পর একজন এসে আমাকে ধমকাতে শুরু করে এবং চড় মারে। আত্মরক্ষার জন্য আমি তার শার্টের কলার ধরে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সে একটি চেয়ার দিয়ে আমার মাথা, হাত ও শরীরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় আমি একটি রিকশায় করে সোনাপুরের একটি হাসপাতালে যাই।”
তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত শিবলু বিশ্বাস মারধরের কথা স্বীকার করলেও তাঁর দাবি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আত্মরক্ষার্থেই তিনি চেয়ার ছুড়ে মেরেছিলেন। তিনি বলেন, “ঐ যুবক দীর্ঘ সময় ধরে আমার দিকে তাকিয়ে ছিল। পরিচয় জানতে চাইলে সে রূঢ় আচরণ করে এবং একপর্যায়ে আমার গলা চেপে ধরে পিঠে আঘাত করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আত্মরক্ষার উদ্দেশ্যে আমি বসার চেয়ারটি ছুড়ে দিই, যা দুর্ভাগ্যবশত তার মাথায় লাগে।”
ঘটনার জন্য অনুশোচনা প্রকাশ করে শিবলু বিশ্বাস বলেন, “ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। ছাত্রজীবনে বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সময় কখনো অন্যায়ভাবে কারও ক্ষতি করিনি। আমি চাই, উভয় পক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার হোক।”

Tags:

সম্পর্কিত খবর :