সাম্প্রতিক
জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল শ্রীনগরে বিপুল পরিমাণ কোরেক্স ও গুলিসহ যুবক আটক সিরাজদিখানে কৃষি জমি ও পুকুর ভরাট রোধে ভ্রাম্যমাণ আদালত,৮০০ মিটার পাইপ বিনষ্ট কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ জন আসামি গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন

পত্নীতলায় ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পত্নীতলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন খুচরা মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ। এ সময় উদ্ধার করা হয় অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা যায়, ৪ জুলাই ২০২৬ শুক্রবার বিকেল প্রায় ৪ টার দিকে পত্নীতলা থানার ঘোষনগর ইউনিয়নের নোধনী গ্রামের জৈনিক মোঃ লোকমানের বাড়ির সামনে পাকা সড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা বলেন, মোঃ সাইফুল ইসলাম (৪২), পিতা- নূর মোহাম্মদ, এবং মোঃ আনোয়ার হোসেন (৩৮), পিতা- মৃত বাবর আলী, গ্রাম- হরিরামপুর (ঈদগাহপাড়া), থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ।

স্থানীয় সচেতন ব্যক্তিরা  বলেন, মাদক মুক্ত একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার  সমাজকেও  ও ধ্বংস করে। তাই মাদক নির্মূলে পুলিশের ধারাবাহিক অভিযান আরও জোরদার করার পাশাপাশি অভিভাবক,জনপ্রতিনিধি, শিক্ষক এবং সমাজের সকল শ্রেণীর পেশার মানুষ সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনামূলক কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান।

পত্নীতলা থানার ইনচার্চ (ওসি) মোঃ নিয়ামুল হক সাহেব বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ মাদকদ্রব্য আইনের মামলা  করার প্রক্রিয়াধীন রয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :