পত্নীতলা উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ।
পত্নীতলা থানার (এএসআই) মিজান সাহেব জানান, ১৭ জুলাই ২০২৬ শুক্রবার বিকাল ৫.৩০ মিনিটে উপজেলার ১ নং পত্নীতলা ইউনিয়নের গোডাউনপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোঃ বাবুল হোসেন ওরফে বাবুল(৫৫) কে আটক করা হয়। তিনি মৃত মকবুল হোসেনের ছেলে, সাং- চকগোবিন্দ ডাঙ্গাপাড়া,থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ।
পুলিশ জানায়, আটক ব্যাক্তির হেফাজতে থাকা ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
পত্নীতলা থানা ইনচার্জ ওসি মোঃ মিয়ামুল হক সাহেব জানান, এ ঘটনায় আটকৃত আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানিয়েছে,মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।












