সাম্প্রতিক
জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল শ্রীনগরে বিপুল পরিমাণ কোরেক্স ও গুলিসহ যুবক আটক সিরাজদিখানে কৃষি জমি ও পুকুর ভরাট রোধে ভ্রাম্যমাণ আদালত,৮০০ মিটার পাইপ বিনষ্ট কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ জন আসামি গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন

প্রেমিকার কাছে এএসপি রাজমিস্ত্রি মোস্তাফিজুর, কার্ড বানাতে গিয়ে ধরা

পুলিশ পরিচয়ে প্রেম আর সেই সম্পর্ককে পোক্ত করতে পুলিশের ভুয়া আইডি কার্ডের পরিকল্পনা ছিল নিখুঁত। কিন্তু আস্থা অর্জনের সেই কৌশল শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়; আইডি বানাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ‘পুলিশ অফিসার’ পরিচয়ধারী যুবক।

আটক যুবকের নাম মোস্তাফিজুর রহমান (৩০)। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে। আজ মঙ্গলবার রংপুর প্রেসক্লাব এলাকার একটি প্রিন্টিং প্রেস থেকে তাঁকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে প্রেসক্লাব এলাকার আর টি প্রেসে গিয়ে সহকারী পুলিশ সুপারের (এএসপি) একটি আইডি কার্ড তৈরি করতে বলেন মোস্তাফিজুর। তাঁর আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে দোকানের কর্মচারীরা বিষয়টি আশপাশে থাকা পুলিশ সদস্যদের জানান। পরে পুলিশ এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে পুরো বিষয়টি বেরিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর জানান, তিনি পেশায় রাজমিস্ত্রি হলেও প্রেমিকার কাছে নিজেকে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে পরিচয় দিতেন। বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জন করতে তিনি এই ভুয়া পরিচয় তৈরি করেন এবং সেটিকে বিশ্বাসযোগ্য করতে আইডি কার্ড বানাতে আসেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ঘটনার পর মোস্তাফিজুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে, তার মানসিক সমস্যা রয়েছে। বিষয়টি যাচাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags:

সম্পর্কিত খবর :