সাম্প্রতিক
জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল শ্রীনগরে বিপুল পরিমাণ কোরেক্স ও গুলিসহ যুবক আটক সিরাজদিখানে কৃষি জমি ও পুকুর ভরাট রোধে ভ্রাম্যমাণ আদালত,৮০০ মিটার পাইপ বিনষ্ট কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ জন আসামি গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন

বালিয়াকান্দিতে জমি বিরোধে গৃহবধূর হাত-পা ভাঙার অভিযোগ, থানায় মামলা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুরান ঘুরঘুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক গৃহবধূ গুরুতর আহতসহ একই পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ০১ এপ্রিল সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন দীপক মন্ডল, হৃদয় মন্ডল, জয় মন্ডল, দিমাংশু মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল ও অন্তর মন্ডল।
হামলায় গৃহবধূ আশালতা মন্ডলের হাত-পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর ছেলে শুকলাল বিশ্বাস জানান, হামলায় তাদের পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিনি বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন,
“ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tags:

সম্পর্কিত খবর :