বিজয়নগরে  কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ  চোরাচালানী মালামাল আটক

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর অভিযানে কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালান মালামাল আটক করা হয়েছে।
 ০৮ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক সময় ৫ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে একটি কাভার্ড ভ্যান সিলেট হতে ঢাকা যাওয়ার পথে  সন্দেহ হলে তল্লাশ চালিয়ে   কাভার্ড ভ্যানের ভিতরে অভিনব কায়দায়  লুকায়িত অবস্থায় ভারতীয় জিরা-২,১০০ কেজি, উন্নতমানের সানগ্লাস-১৫,৪৯৮ পিস এবং কাভার্ড ভ্যান-০১ টি আটক করা  হয়।
আটককৃত ভারতীয় চোরাচালানী মালামালের আনুমানিক *সিজার মূল্য-১,৭৬,৭১,০০০/- (এক কোটি ছিয়াত্তর লক্ষ একাত্তর হাজার) টাকা। আটককৃত ভারতীয় অন্যান্য চোরাচালালী মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top