সাম্প্রতিক
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস আহত টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে মেয়ের মৃত্যু সাংবাদিককে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন মা প্রেমিকের সঙ্গে কথার সময় শিশুর কান্না ৩ বছরের সন্তানকে হত্যা মায়ের আইনজীবীদের হামলায় শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবুগঞ্জে রমরমা মাদক ব্যবসা: হুমকির মুখে তরুণ সমাজ, জিরো টলারেন্স নীতির দাবিতে সচেতন মহল বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ রাজিবপুরে ইউপি সদস্য পদে সবার দোয়া ও সমর্থন চাইলেন জহুরা খাতুন কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

মতলব দক্ষিণে বিদ্যালয়ের শিক্ষার্থীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

,
মোঃ সাইফুল ইসলাম লিংকন
উপজেলা প্রতিনিধি
মতলব দক্ষিণ চাঁদপুর
মতলব দক্ষিণ উপজেলার নওগাঁ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তিনা আক্তার (রোল: ১০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে। আজ শনিবার (সকাল আনুমানিক ১০টার দিকে) তার মামার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত একটি ঘটনায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় তিনা আক্তার। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তরুণ এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন এবং বিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নওগাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা গভীর শোক প্রকাশ করেছেন।
বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, “আমরা আমাদের প্রিয় শিক্ষার্থী তিনা আক্তারের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।”

Tags:

সম্পর্কিত খবর :