সাম্প্রতিক
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস আহত টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে মেয়ের মৃত্যু সাংবাদিককে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন মা প্রেমিকের সঙ্গে কথার সময় শিশুর কান্না ৩ বছরের সন্তানকে হত্যা মায়ের আইনজীবীদের হামলায় শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবুগঞ্জে রমরমা মাদক ব্যবসা: হুমকির মুখে তরুণ সমাজ, জিরো টলারেন্স নীতির দাবিতে সচেতন মহল বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ রাজিবপুরে ইউপি সদস্য পদে সবার দোয়া ও সমর্থন চাইলেন জহুরা খাতুন কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীর দেড় মাসের কারাদণ্ড

 
নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ডংগীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে দুই মাদকসেবীকে দেড় মাস করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (০৮ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে মোঃ কাজল (৬০) ও বোরহান (৪৫) নামের দুই ব্যক্তিকে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ করার সময় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাদের উভয়ের বাড়ি মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নে।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে গাঁজা সেবনের কাজে ব্যবহৃত একটি কলকি, একটি গ্যাস লাইটার, একটি কাটলি এবং কিছু গাঁজা জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের “খ” সার্কেলের পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেন এবং তার টিম।
প্রশাসন জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :