সাম্প্রতিক
জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল শ্রীনগরে বিপুল পরিমাণ কোরেক্স ও গুলিসহ যুবক আটক সিরাজদিখানে কৃষি জমি ও পুকুর ভরাট রোধে ভ্রাম্যমাণ আদালত,৮০০ মিটার পাইপ বিনষ্ট কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ জন আসামি গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন

মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০:৩০টায় মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় একটি বর্ণাঢ্য পল্লী উন্নয়ন র‍্যালির মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, এমপি।
সভায় সভাপতিত্ব করেন এম. এ. মুহাইমিন আল জিহান, উপজেলা নির্বাহী অফিসার।
স্বাগত বক্তব্য প্রদান করেন মো. শামীম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা। তিনি বলেন, “পল্লী উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়নের সুফল তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
সুফলভোগীদের পক্ষে বক্তব্য রাখেন জেসমিন বেগম ও বেনুজীর আহমেদ। তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুফল পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে এসব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন নাজনীন নাহার শীলা, প্রকল্প কর্মকর্তা (পজীপ) এবং মো. রফি আফরোজ সনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা। তারা গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি এবং সরকারি সেবার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান বলেন, “পল্লী উন্নয়নই দেশের সার্বিক উন্নয়নের মূল ভিত্তি। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে গ্রামের মানুষের জীবনমান উন্নয়নের বিকল্প নেই। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের আন্তরিক অংশগ্রহণ এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আলোচনা সভা শেষে উপকারভোগী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় মনোহরদী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, উপকারভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags:

সম্পর্কিত খবর :