যে ঘাটে প্রধানমন্ত্রী মাছের পোনা অবমুক্ত করেন, এবার সেই ঘাটেই বসলো ড্রেজার মেশিন!

যে ঘাটে প্রধানমন্ত্রী তারেক রহমান পোনামাছ অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেছিলেন, প্রায় দুই মাসের ব্যবধানে সেই ঘাটেই বসানো হলো অবৈধ ড্রেজার।

এ ঘটনায় মফিজুল নামের এক ব্যক্তির এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ড্রেজার জব্দ ও বালু উত্তোলনের পাইপ ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুরাত ব্রহ্মপুত্র নদের মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস। এসময় পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পুরান ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানের সময় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে মফিজুলকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ ও পাইপগুলো ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কুড়িগ্রামে এক মাদরাসা সুপারের বিরুদ্ধে কাঁঠাল গাছ কর্তনের অভিযোগ ; বিচারের দাবিতে জেলা প্রশাসক, বন বিভাগসহ ১২ দপ্তরে চিঠি

  কুড়িগ্রামে বসুনিয়ার হাট আহম্মদিয়া দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে প্রতিষ্ঠানের

Scroll to Top