সাম্প্রতিক
জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল শ্রীনগরে বিপুল পরিমাণ কোরেক্স ও গুলিসহ যুবক আটক সিরাজদিখানে কৃষি জমি ও পুকুর ভরাট রোধে ভ্রাম্যমাণ আদালত,৮০০ মিটার পাইপ বিনষ্ট কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ জন আসামি গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন

রাজবাড়ীতে পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, ডাকাত দলের সদস্য জিহাদ মন্ডল (২১), মোঃ আনিচ মন্ডল (২৫), শামীম শেখ (১৯), মোঃ মিরাজুল ইসলাম (৩২) এবং শাওন সরদার (২১)। এ সময় তাদের আরও ১১-১২ জন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত সবার বাড়ী পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামে।

শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত  পৌনে ৩টার দিকে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা সুত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে খালের পাড়ে কয়েকজন ডাকাত ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন একটি গোপন সংবাদ পান থানা পুলিশ। সংবাদ পেয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় ধৃত ও পলাতক ডাকাতদের বিরুদ্ধে পাংশা থানায় মামলা শনিবার (১১ এপ্রিল) মামলা দায়ের করা হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :