সাম্প্রতিক
স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী, স্বামীকে উদ্ধার করতে নেমে স্ত্রীর মৃত্যু হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ‎বাবুগঞ্জ থানা পুলিশের সফল মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক নিজ অর্থায়নে রাস্তার কাজের উদ্বোধন করলেন মোঃ রাজন শিকদার, দোয়া চাইলেন সকলের কাছে গ্যাস সিলিন্ডারের লিকেজে সর্বস্বান্ত পরিবার, সরকারের জরুরি সহায়তার আবেদন বানারীপাড়া’র চাখারে স্কুলের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের করুণ মৃত স্বজনদের আহাজারি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কটিয়াদীতে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষাগারে সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ গ্যাস বিস্ফোরণে ঝরে গেল কুমিল্লার একই পরিবারের ৩ জনের প্রাণ

রাজবাড়ীর কালুখালীতে শতাধিক কলা গাছ কেটে ক্ষতি সাধন

রাজবাড়ীর কালুখালীতে জমিদখলের উদ্দেশ্যে ফলজ ও বনজ গাছ কেটে প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধান করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে কালুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার মৃগী ইউনিয়নের সর্বকুলটিয়া গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের সর্বকুলটিয়া গ্রামের বাসিন্দা জমিন শেখ অভিযোগ করেন, তার মেয়ে রিয়া আক্তার আইনানুগভাবে ক্রয়সূত্রে সর্বকুলটিয়া মৌজার খতিয়ান নং-২৫ ও ৭৯৮-এর দাগ নং-৯২৮, ৯২৯, ৯৩২ ও ৯৩৩-এর মোট ১৪ শতাংশ জমির বৈধ মালিক ও দখলকারী। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি ভোগদখল করে সেখানে মেহগনি, আম, কাঁঠাল, বড়ই, কলাসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণ ও পরিচর্যা করে আসছেন। অভিযোগে আরও বলা হয়, একই ইউনিয়নের বড় কলকলিয়া গ্রামের মৃত নাদের মণ্ডলের ছেলে নজরুল, নাসির, রফিক ও রশিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার বিরোধের কোনো সমাধান হয়নি। নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও ভুক্তভোগীর দাবি, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে রোপণ করা বিভিন্ন গাছ কেটে ফেলে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় জমিন শেখের স্ত্রী বেদেনা ও মেয়ে রিয়া আক্তার বাঁধা দিতে গেলে তাদের গালিগালাজ করা হয় এবং অস্ত্রের ভয় দেখিয়ে মারধরের চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে জমিতে গেলে কিংবা বাঁধা দিলে প্রাণনাশসহ গুরুতর ক্ষতির হুমকি দেওয়া হয়। এ ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে জানানো হয়েছে।অভিযোগের বিষয়ে অভিযুক্তদের একজন নাসিরের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। তারা নিজেরাই গাছ কেটে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।” তিনি আরও দাবি করেন, “আমরা তাদের জমি দখল করিনি; বরং তারাই আমাদের জমি দখল করে রেখেছে। এ বিষয়ে আমাদের করা একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আজও তারা ওই মামলার শুনানিতে আদালতে উপস্থিত হয়েছিল।” কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :