সাম্প্রতিক
জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল শ্রীনগরে বিপুল পরিমাণ কোরেক্স ও গুলিসহ যুবক আটক সিরাজদিখানে কৃষি জমি ও পুকুর ভরাট রোধে ভ্রাম্যমাণ আদালত,৮০০ মিটার পাইপ বিনষ্ট কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ জন আসামি গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন

রাজবাড়ীর গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং সুপারভাইজারের বিরুদ্ধে ২৯ নার্সের লিখিত অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্সিং সুপার ভাইজার মৃদুলা বিশ্বাসের বিরুদ্ধে দুর্ব্যবহার, অনৈতিক কার্যকলাপ ও মানহানি জনক কথাবার্তার অভিযোগ। এ নিয়ে হাসপাতালের কর্মরত ৪৩ জন নার্সের মধ্যে ২৯ জন নার্স লিখিত অভিযোগ জানিয়েছেন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। বর্তমানে কর্মরত নার্স, আয়াদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
অভিযোগ রয়েছে হাসপাতালের নার্সিং সুপারভাইজার মিসেস মৃদুলা বিশ্বাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি ও ডেলিভারি রুমে নিজের স্বেচ্ছাচারিতায় বিভিন্ন সময়ে অত্যন্ত সুকৌশলে গোপনীয়তার সাথে গাইনি ডাক্তারের অনুপস্থিতে এম আর এবং ডি এন্ড সি করে আর্থিক সুবিধা নিয়েছেন এবং সাথে রোগীর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন। এছাড়া ও অত্যন্ত গোপনীয়তার সাথে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি হওয়া অবস্থানকৃত রোগীর বাহিরে অতিরিক্ত খাবার দেখিয়ে আর্থিক সুবিধা নিয়েছেন। পরবর্তীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেটাকে ধামাচাপা দিয়েছেন। এছাড়া প্রায়ই তিনি ডাক্তার রোগী ও রোগীর লোকের সামনে সহকর্মীদের সাথে অপমানজনক ও অবমাননাকর ভাষা ব্যবহার করেন, যা তাদের পেশাগত পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। এমন কি আয়া ও সুইপারদের সঙ্গে তার আচরণ অনেক সময় অশালীন পর্যায়ে পৌছে যায়, যা মানষিকভাবে সবাইকে চাপে ফেলছে। এমনকি পরিবার ও ব্যক্তিগত বিষয় টেনে কথা বলার মতো ঘটনা ঘটেছে যা অত্যন্ত দুঃখজনক এবং তাদের কাজের পরিবেশকে নষ্ট করছে। অনেক সময় তাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অপবাদ দিয়ে ভবিষ্যতে দেখে দেয়ার হুমকি ও দিয়েছেন। ডিউটি রোস্টার নিয়েও অনেকের সাথে খারাপ ব্যবহার করেন। এছাড়া পূর্বের বিভিন্ন ঘটনার জের ধরে তিনি তাদেরকে কে বিভিন্ন ভাবে হয়রানি করেন যা তাদের মানষিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে।
এছাড়া কয়েকজন নার্সের সাথে কথা বললে তারা জানান, শুধু তার কারণে তাদের সবখানে মর্যাদাহীনতায় ভুগতে হয়। একটা হাসপাতালের প্রাণ হলো নার্স কিন্তু তিনি সবার সাথে খারাপ ব্যাবহার করেন তার যারা প্রিয় তারা সবখানে সুযোগ সুবিধা পায় কিন্তু যারা তার বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধেই নেমে আসে নির্যাতন। তাদের তিনি মানসিক অশান্তি সৃষ্টি করেন। এছাড়া তিনি অবৈধভাবে ডিএমসি করার জন্য ওটির নিয়ন্ত্রণ নিজের কাছে রাখার জন্য তার কাছে আলাদা চাবি থাকে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্সিং সুপারভাইজার মৃদুলা বিশ্বাস মুঠোফোনে বলেন, হাসপাতালে অনেক গুলো নার্স রয়েছে তাদের দেখতে হয়। তাদের সাথে ডিউটি নিয়ে হয়তো মন কষাকষি থাকতে পারে তবে কারও সাথে কোন খারাপ আচরণ করা হয় না। ওটি রুমে ডিএমসি ও অন্যান্য বিষয়ের অভিযোগ তিনি অস্বীকার করেন।
রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ মুঠোফোনে বলেন, তদন্ত প্রতিবেদন তিনি হাতে পেয়েছেন এবং বিষয়টি তিনি ঢাকায় ডিজিএফ বরাবর উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর পাঠিয়েছেন। তাছাড়া বদলী বা শাস্তি এগুলো তারা নিয়ন্ত্রণ করেন না বলে জানান।

Tags:

সম্পর্কিত খবর :