সাম্প্রতিক
জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল শ্রীনগরে বিপুল পরিমাণ কোরেক্স ও গুলিসহ যুবক আটক সিরাজদিখানে কৃষি জমি ও পুকুর ভরাট রোধে ভ্রাম্যমাণ আদালত,৮০০ মিটার পাইপ বিনষ্ট কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ জন আসামি গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন

রাজবাড়ীর সোনাপুর বাজারের ফার্নিচার দোকান দখলের চেষ্টায় প্রভাবশালীরা

সোমবার সকাল ১০ টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারের বেতবাড়ী সড়কে ফার্নিচার ব্যবসায়ী জয়নাল মোল্লার দোকানঘর প্রভাব বিস্তার করে শামীম ও তার দলবল সহ দোকানঘরের তালা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে দোকানের মাঝখানে বেড়া ওক্যাশ বাক্স ভেঙ্গে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন দোকান মালিক জয়নাল মোল্লা।

তিনি জানান সোমবার সকাল ১০ টার দিকে শামীম তার দলবল নিয়ে আমার ফার্নিচার প্রতিষ্ঠানে অনঅধিকার প্রবেশ করে ভাংচুর চালায় ও দোকানের মাঝখান দিয়ে পার্টিশন বেড়া দেয়।

নিরুপায় হয়ে পুলিশের জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে বালিয়াকান্দি থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষ কে শান্ত থাকার নির্দেশনা প্রদান করে।

এ ব্যপারে প্রভাব বিস্তার কারী দখলদার শামীম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন কল রিসিভ করেনা তিনি।

ব্যবসায়ী জয়নাল মোল্লা আরো বলেন ৩০ বছর ধরে এখানে ব্যবসা করছি, সম্প্রতি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে ।

শামীম মোল্লা তিনি ইতিপূর্বে জোরপূর্বক আমার মোটর সাইকেল কেড়ে নেয়। থানায় অভিযোগ করার পর মোটর সাইকেলটি ফেরৎ দেয় আমাকে।  আজ সকালে দোকানে এসে এই অবস্থা দেখে আমি পুলিশের জরুরি নাম্বারে ফোন করলে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাদের শান্ত থাকতে বলেন ও আগামী শুক্রবার বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে সমাধানের আশ্বাস দেন।

Tags:

সম্পর্কিত খবর :