সাম্প্রতিক
জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল শ্রীনগরে বিপুল পরিমাণ কোরেক্স ও গুলিসহ যুবক আটক সিরাজদিখানে কৃষি জমি ও পুকুর ভরাট রোধে ভ্রাম্যমাণ আদালত,৮০০ মিটার পাইপ বিনষ্ট কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ জন আসামি গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু, ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর

 

রাজবাড়ী জেলা কারাগারে থাকা হত্যা, অস্ত্র ও মারামারিসহ একাধিক মামলার আসামি তুষার বিশ্বাস (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে রাজবাড়ী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তুষার বিশ্বাস পাংশা উপজেলার বনগ্রাম নতুনপাড়া গ্রামের শশধর বিশ্বাসের ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, তুষার বিশ্বাসের বিরুদ্ধে পাংশা থানায় হত্যা, অস্ত্র ও মারামারিসহ ছয়টি এবং গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা বিচারাধীন রয়েছে। মোট সাতটি মামলার মধ্যে তিনটিতে তিনি জামিনে ছিলেন।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ বলেন, সকালে নাস্তা করার কিছুক্ষণ পর তুষার বিশ্বাস বুকে ব্যথার কথা জানান। এরপর দ্রুত তাকে কারা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তুষার বিশ্বাসের মৃত্যু হয়েছে। ইসিজি পরীক্ষার মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :