পত্নীতলা উপজেলা শিবপুর চৌরাট বরেন্দ্র ডিগ্রী কলেজ ও বিশ্ববিদ্যালয় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার দুপুর ১২ টায় কলেজের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক,কর্মচারী, শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সুধীজন এবং অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সদস্যরা প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র বর্মন।তিনি এইচ এস সি ব্যাচ- ২০২৬ বিদায়ী পরীক্ষার্থী ছাত্র-ছাত্রী উদ্দেশ্যে বলেন, “আজ তোমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ সমাপ্তি এবং নতুন পথ চলার সূচনা”। কলেজের অর্জিত জ্ঞান শৃঙ্খলা নৈতিক মূল্যবোধকে ধারণ করে সামনে এগিয়ে যাবে। আসন্ন এইচ এস সি পরীক্ষায় সততা, আত্মবিশ্বাস ও নিষ্ঠার সাথে অংশগ্রহণ করবে। তোমাদের সাফল্য আমাদের গর্ব । বর্তমান ছাত্র ছাত্রীরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে। এই মোবাইল দেখা কমিয়ে পড়ালেখায় মন দিলে তারা অবশ্যই পরীক্ষায় ভালো করবে। সকলের উজ্জল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
স্থানীয় অন্য মান্য ব্যক্তিরা বলেন, পরীক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তারা মনোযোগ সহকারে পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ সুনাগরিক হিসাবে নিজেদের গড়ে তুলবে……এমন প্রত্যাশা ব্যক্ত করেন। পরিশেষে তারা সকল পরীক্ষার্থীদের সফলতা উজ্জল ভবিষ্যৎ কামনা করেন। তারা আরও বলেন, প্রতিবছর এ কলেজ থেকে উল্লেখযোগ্য হারে পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে কলেজের সুনাম বজায় রাখে। আশা করি এবছর এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখবে।
বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীরা বলেন, কলেজের শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক দিকনির্দেশনা ও সহযোগিতা তারা আজীবন স্মরণ রাখবেন। পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে সুনাম বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করেন তারা এবং সবার কাছে দোয়া কামনা করেন।
পরিশেষে অত্র কলেজের পক্ষ থেকে বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীদের হাসনাহেনা ফুলের তোড়া দিয়ে বিদায় সম্বর্ধনা জানায় হয়।












