সাম্প্রতিক
জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল শ্রীনগরে বিপুল পরিমাণ কোরেক্স ও গুলিসহ যুবক আটক সিরাজদিখানে কৃষি জমি ও পুকুর ভরাট রোধে ভ্রাম্যমাণ আদালত,৮০০ মিটার পাইপ বিনষ্ট কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ জন আসামি গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন

সাবেক শিবির নেতা আ জ ম ওবায়দুল্লাহ স্মরণে আলোচনা সভা ও দোয়া

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ জ ম ওবায়দুল্লাহ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

১১ মে ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৬টা ৩০ মিনিটে ট্রাস্ট ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসেন ওভোলা জেলা নায়েবে আমীর মাওলানা অধ্যক্ষ নজরুল ইসলাম। জেলা শুরা কর্মপরিষদে সদস্য  এডভোকেট রহমতুল্লাহ সেলিম

এছাড়াও বক্তব্য রাখেন ভোলা পৌরসভার আমীর জামাল উদ্দিন, ভোলা সদর উপজেলা আমীর মাওলানা কামাল হোসেন

 

গত বছর ১০মে ২০২৫ইং রোজ শনিবার দিবাগত রাত ১২.৫০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করে ছিলেন।

 

ভোলার চরফ্যাশনে জন্মগ্রহণ করা আ জ ম ওবায়েদুল্লাহ চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন। তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার ছিলেন। সবশেষ তিনি বিশ্ববিদ্যালয়টির পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা নেতৃবৃন্দ মাওলানা মোঃ জাকির হোসেন ও আমির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি মাওলানা আতাউর রহমান।

 

বক্তারা মরহুম আ জ ম ওবায়দুল্লাহ’র কর্মময় জীবন, ইসলামী আন্দোলনে তাঁর অবদান এবং ছাত্রসমাজ গঠনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন একজন আদর্শবান, দূরদর্শী ও সাহসী সংগঠক। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও দেশ-জাতির কল্যাণে তাঁর অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

 

অনুষ্ঠানের শেষপর্যায়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা জাকির হোসেন।

Tags:

সম্পর্কিত খবর :