সাম্প্রতিক
জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল শ্রীনগরে বিপুল পরিমাণ কোরেক্স ও গুলিসহ যুবক আটক সিরাজদিখানে কৃষি জমি ও পুকুর ভরাট রোধে ভ্রাম্যমাণ আদালত,৮০০ মিটার পাইপ বিনষ্ট কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ জন আসামি গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন

সিরাজদিখানে মাদকের বিরুদ্ধে সোচ্চার জনতা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করেছে ‘সুখের ঠিকানা মালিক কল্যাণ সমিতি’। শনিবার (২৫ জুলাই) বেলা ১১টায় সিরাজদিখান-নিমতলা সড়কের সুখের ঠিকানা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাদকের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, বাড়ির মালিক, ভাড়াটিয়া এবং সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা “মাদকমুক্ত সমাজ চাই, মাদকের কোনো ঠাঁই নাই” স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে মাদক সেবন ও বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন।
সমিতির সভাপতি মানিছ উদ্দিন বেপারির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইস্রাফিল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সহ-সভাপতি সেলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি মারাত্মক হুমকি, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে এখনই সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তারা প্রশাসনের প্রতি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।
কর্মসূচি শেষে একটি প্রতিবাদ মিছিল সুখের ঠিকানা হাউজিং এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Tags:

সম্পর্কিত খবর :