সিলেটের দক্ষিণ সুরমার সিলামে শাহ রাসেল মাহির (২৩) হত্যাকাণ্ডের মূলহোতাসহ জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা স্থানীয় সিলাম চকেরবাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। শাহ তৌয়ব সওলানী (র:) ওয়াকফ স্টেটের মোতওয়াল্লী শাহ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও শাহ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিলাম জামে মসজিদের মোতওয়াল্লী সজ্জাদ মিয়া কাপ্তান, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, সিলাম শেখপাড়ার মুরব্বি শাহ সিরাজ উদ্দিন, সমাজকর্মী শাহজাহান আহমদ, মানবাধিকার কর্মী মো: আবর মিয়া, মাটি ও মানুষ সামাজিক সংগঠন সিলেটের সভাপতি শাহিনুর রহমান শাহিন, স্থানীয় মো: বিলাল আহমদ, মো: রাসেল আহমদ, ইয়াছির আনছার, উদীয়মান সমাজকল্যাণ সংস্থার সভাপতি খোরশেদ আলম মুন্না, স্বপ্ন সমাজকল্যাণ সংস্থার সভাপতি জোবায়ের আহমদ জাহিদ প্রমুখ। উল্লেখ্য, গত ২ অক্টোবর দুপুরে ওষুধ কিনতে সিলাম চকবাজারে গেলে রাসেল আহমদ শাহকে মারধর করা হয়। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে বাজারের পরিত্যক্ত মাছ হাটায় নিয়ে ধারালো অস্ত্র, লোহার রড ও পাইপ দিয়ে তাকে এলোপাতাড়ি পেটানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাসেলের মা রাজনা বেগম ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো ১০-১৫ জনকে আসামি করে মোগলাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। বুধবার (৭ অক্টোবর) সুনামগঞ্জ থেকে মামলার এজাহারভুক্ত দুই আসামি ইয়াসিন আহমদ ফাহিম ও আব্দুস সামাদকে গ্রেফতার করে পুলিশ।
জনপ্রিয় খবর
সিলেটে রাসেল হত্যার বিচার দাবিতে মানববন্ধন
October 10, 2026
ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ
October 10, 2026
দিল্লিতে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক
October 10, 2026
শ্রমিক লীগ থেকে তাঁতী দলে পদ পাওয়া সেই নেতা এবার বহিষ্কার
October 10, 2026
আটকের সময় ককোরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
October 10, 2026
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা
October 10, 2026
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা
October 10, 2026
কাজের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের মন জয় করবে সরকার: গয়েশ্বর
October 10, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, আটক ৩
October 10, 2026
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে

সিলেটে রাসেল হত্যার বিচার দাবিতে মানববন্ধন
October 10, 2026
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে শাহ রাসেল মাহির (২৩) হত্যাকাণ্ডের মূলহোতাসহ
ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ
October 10, 2026
দিল্লিতে প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব

প্রশ্নফাঁসে পরীক্ষা স্থগিত: ৩ লাখ চাকরিপ্রার্থীর ভোগান্তির দায় নেবে কে -প্রশ্ন হাসনাতের
October 10, 2026
প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই নিয়োগ পরীক্ষা স্থগিত।

দিল্লিতে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক
October 10, 2026
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে শুক্রবার (৯ অক্টোবর)