সাম্প্রতিক
কার্যক্রম নিষিদ্ধ একটি দল নির্বাচন করতে পারে না – আসিফ মাহমুদ লাল টেলিফোনের তার চুরির পর এবার মন্ত্রণালয়ের ল্যাপটপ চুরি ফের বিশ্ব শান্তি সূচকের শীর্ষে আইসল্যান্ড, তিন ধাপ অগ্রগতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, যুবক কারাগারে সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী, অতঃপর… নারীদের নগ্ন ছবি জমানোই আলিফের নেশা, বাদ যায়নি নিজের স্ত্রীও কালজানি নদীর ভাঙনে ধলডাঙ্গা গ্রাম বিপর্যস্ত, বিলীন শতাধিক বসতভিটা টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পত্নীতলার যুবকের লোহাগড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত দেশ দেখার নেশায় ঘর ছেড়েছেন ঠাকুরগাঁওয়ের মোবাশ্বের, সঙ্গী দুই চাকার বাহন

রক্তের বর্ণমালা

বুধবার,১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কলমে — মাজহারুল ইসলাম
সকালের বাতাসে আজ রক্তের গন্ধ
শরতের আকাশ ঢেকে গেছে কালো মেঘে।
চৈত্রে জন্মানো তৃষ্ণা মেটে না আটলান্টিকের জলে,
শিশুরা এত কেঁদেছে যে সাহারাও শুষে নেয় তাদের অশ্রু।
হিমালয় নীরবে দেখে এই রক্তমঞ্চ—
বিশ্বের বুকে এত সম্পদ, তবু এত হানাহানি।
আমার দেশের মানচিত্রে বিদেশি শকুনের ছায়া পড়ে,
ছদ্মবেশী দালালেরা নিঃশেষ করে মাতৃভূমি।
সীমান্তের সৈনিক কাঁদে নীরবে
স্বাধীনতার আগুন আজ স্তব্ধ হয়ে আসে।
আধিপত্যের বিরুদ্ধে যারা অকাতরে প্রাণ দেয়,
তাদের রক্তবিন্দুতে লেখা হয় মুক্তির ইতিহাস।
কিন্তু ইতিহাস কি সত্যি মনে রাখে সবার নাম?
শহীদের স্মৃতি থাকে প্রজন্মের বুকে উজ্জ্বল।
ঝরে যাওয়া রক্তের দাম একদিন মিটবেই—
যেদিন এই মাটি আবার জেগে উঠবে নিজের ভাষায়,
যেদিন প্রভাতের আলোয় চিনে নেব স্বাধীনতাকে,
যার মুখ আমরা এখনো ভুলে আছি কুয়াশায়।

Tags:

সম্পর্কিত খবর :