সাম্প্রতিক
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি গাজায় বিমান হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করলো ইসরায়েল ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা আদমদীঘিতে একই প্রকল্পে দুই বার বরাদ্দ ॥ তদন্তে নেমেছে জেলা প্রশাসকের তদন্ত কলাপাড়াকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ* প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন যাত্রা, উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম

রহস্যের জট খুলল খুলনায়: মস্তকবিহীন লাশের পরিচয় শনাক্ত করে পুলিশের বিশেষ সম্মাননা

​খুলনা অঞ্চলে চাঞ্চল্য সৃষ্টি করা মস্তকবিহীন এক অজ্ঞাতনামা নারীর লাশের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য সফলভাবে উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘদিনের তদন্ত শেষে নিখোঁজ সালেহা বেগমের পরিচয় নিশ্চিত করার মাধ্যমে এই জটিল মামলার জট খোলেন তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) রেজোয়ান

​তার এই অসামান্য পেশাদারিত্ব ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ আজ বুধবার (৮ এপ্রিল) খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত মাসিক ক্রাইম সভায় তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

​খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম মহোদয় নিজ হাতে সফল তদন্তকারী কর্মকর্তা এসআই রেজোয়ানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে পিবিআই খুলনা জেলার ইউনিট ইনচার্জ রেশমা শারমিন, পিপিএম-সেবা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​মামলার বিবরণী থেকে জানা যায়, খুলনা অঞ্চলে একটি মস্তকবিহীন অজ্ঞাত নারীর লাশ উদ্ধার হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কোনো ক্লু না থাকায় লাশের পরিচয় শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। কিন্তু পিবিআই-এর নিরলস প্রচেষ্টায় এবং আধুনিক তদন্ত পদ্ধতি ব্যবহারের মাধ্যমে এসআই রেজোয়ান প্রমাণ করেন যে, মৃত নারীটি আসলে নিখোঁজ হওয়া সালেহা বেগম

​নিষ্ঠা ও দক্ষতার সাথে তদন্ত পরিচালনা করে একটি মস্তববিহীন লাশের রহস্য উন্মোচন করায় সংশ্লিষ্ট কর্মকর্তার এই সাফল্য সর্বমহলে প্রশংসিত হয়েছে। ডিআইজি মহোদয় তার বক্তব্যে উল্লেখ করেন যে, এ ধরনের সাফল্য অপরাধ দমনে পুলিশের মনোবল বৃদ্ধি করে এবং জনগণের আস্থা অর্জনে সহায়তা করে।

Tags:

সম্পর্কিত খবর :