সাম্প্রতিক
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি গাজায় বিমান হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করলো ইসরায়েল ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা আদমদীঘিতে একই প্রকল্পে দুই বার বরাদ্দ ॥ তদন্তে নেমেছে জেলা প্রশাসকের তদন্ত কলাপাড়াকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ* প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন যাত্রা, উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম

দুর্ঘটনায় পঙ্গু স্বামী, পালিয়ে প্রেমিককে বিয়ে করলেন স্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও তিন বছর বয়সী শিশুকন্যাকে ফেলে স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী স্বামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে স্ত্রীকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন।

ভুক্তভোগী রাজ্জাক শেখের (২৬) স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর বাসিন্দা। তিনি বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে মামার বাড়িতে বসবাস করেন।

জানা যায়, প্রায় পাঁচ বছর আগে খুলনার রূপসা থানার শিয়ালী গ্রামের রহমান সরদারের মেয়ে রিম্পার (১৮) সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি তিন বছরের কন্যাসন্তান রয়েছে। বিয়ের আগে ইমাদ পরিবহনের একটি সড়ক দুর্ঘটনায় রাজ্জাক শেখের একটি পা কেটে ফেলতে হয়। এর পর থেকে তিনি শারীরিকভাবে অক্ষম অবস্থায় ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছিলেন।

রাজ্জাক অভিযোগ করেন, গত শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। যাওয়ার আগে স্ত্রীর সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয় এবং বিকেলে ফিরে আসার কথা জানান। কিন্তু বিকেলে বাড়ি ফিরে দেখেন স্ত্রী রিম্পা ঘরে নেই। পরে জানতে পারেন, তিনি কথিত প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। ঘর থেকে প্রায় এক লাখ টাকাও নিয়ে গেছেন বলে তার অভিযোগ।

পরদিন শনিবার রিম্পা ফোনে জানান, তিনি মুকসুদপুরে গিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ে করেছেন এবং আর ফিরবেন না। ওই যুবকও ফোনে নিজেকে রিম্পার স্বামী দাবি করে শিগগিরই তালাকের কাগজপত্র পাঠানোর কথা জানান।

রাজ্জাক শেখ বলেন, ‘আমাদের মধ্যে কখনো বড় ধরনের ঝগড়া হয়নি। ছোটখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি হলেও স্বাভাবিক সংসার চলছিল। আমি এখনো তাকে মেনে নিতে প্রস্তুত। ছোট বাচ্চাটির ভবিষ্যতের কথা ভেবে আমি আমার স্ত্রীকে ফিরে পেতে চাই।’

তিনি জানান, বর্তমানে সন্তানটি তার মায়ের কাছে রয়েছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় রয়েছেন।

রিম্পার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তার বাবা রহমান সরদার বিষয়টি জেনেছেন বলে জানালেও তিনি বলেন, ‘পরিবার নিয়ে খুলনায় বসবাস করি। শুনেছি রিম্পা চলে গেছে।’

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) পেয়েছেন।

Tags:

সম্পর্কিত খবর :