সাম্প্রতিক
কমলনগরে কৃষকলীগ নেতার বিরুদ্ধে দোকানঘর দখলের অভিযোগ ‎ পৈতৃক জমি দখল ও গাছ কাটার অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের বিক্ষোভ যুবককে অপহরণ করে নির্যাতন যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে হিজলায় দেওয়ান সালাউদ্দিন রিমনের নেতৃত্বে আনন্দ মিছিল রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণ: ডা. রাজীবকে প্রধান করে তদন্ত কমিটি সাতক্ষীরার পাটকেলঘাটায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ নোবিপ্রবিতে মধ্যরাতে তাণ্ডব: শিক্ষার্থীর স্বামীর মাথা ফাটালেন সাবেক ছাত্রলীগ নেতা মাগুরার শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ শেরপুরে বিজিবি ও স্থানীয়দের বাধায় পুশইনে ব্যর্থ বিএসএফ নামাজ পড়তে গিয়ে ভ্যান হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী চালক

মাগুরার শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ

রবিবার,৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাগুরার শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচি উপলক্ষে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tags:

সম্পর্কিত খবর :