গতকাল ৭ জুন রবিবার সকাল ১১টায় উক্ত উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।
সারাদিনব্যাপী শুরু হওয়া এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাহেব,বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আরোও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয় ছাত্রছাত্রীর অভিভাবকগণ, ও এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ কর্মচারী প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবাহু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে হলে এখন থেকেই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। তারা গাছ লাগানোর, প্লাস্টিক ব্যবহার কমানো,এবং পরিবেশবান্ধব জীবন যাপনের উপর গুরুত্ব আরোপ করেন।
শিক্ষকরাও তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে আগ্রহি ভূমিকা রাখতে হবে এবং নিজের পরিবার ও সমাজকে সচেতন করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা পরিবেশ বিষয়ক বক্তব্য কবিতা আবৃতি ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপনা করে। পরীশেষে প্রিয় ছাত্র-ছাত্রী কাছে একটি করে গাছের চারা বিতরণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি সহ একটি গাছের চারা উক্ত বিদ্যালয়ের প্রাঙ্গণে রোপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।












