সাম্প্রতিক
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয় মসজিদ আল্লাহর ঘর, সেখানে রাজনীতি বন্ধ করতে হবে: সংসদে রেজা আহাম্মেদ এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতকর্মীদের জরুরি নির্দেশ জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় মতলবের রবি পোদ্দারকে জেলা প্রশাসকের কৃতজ্ঞতা পত্র নড়াইলে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা ঝালকাঠিতে যুবলীগ নেতা ও ইউপি সদস্য তছলিম হোসেন মৃধা আটক নিভে গেল বাবুগঞ্জের ‘খবরের বাতিঘর’ আর নেই সুলতান আহমেদ মনোহরদীতে অযু করতে গিয়ে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত, আহত ১ মান্দায় জমি বিরোধে সংঘর্ষ: পাল্টাপাল্টি অভিযোগ, আহত ৫ জন

মসজিদ আল্লাহর ঘর, সেখানে রাজনীতি বন্ধ করতে হবে: সংসদে রেজা আহাম্মেদ

দেশে মসজিদ-মাদ্রাসায় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও মিটিং বন্ধে আইন পাস করার দাবি তুলেছেন কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ।

তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর, সেখানে মানুষ নামাজ ও কোরআন শরিফ পড়বে। কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে গিয়ে রাজনীতি করছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ, আইন পাস করে মসজিদ-মাদ্রাসায় রাজনৈতিক মিটিং নিষিদ্ধ করা হোক।

সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। বিকেল ৩টায় স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের এই অধিবেশন শুরু হয়।

রেজা আহাম্মেদ বলেন, আমি একটি রাজনৈতিক কথা বলতে চাই। আমার দেশে মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে মানুষ নামাজ পড়বে, মসজিদে কোরআন শরিফ পড়বে। কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে গিয়ে রাজনীতি করে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আইন পাস করার জন্য, যাতে কোনো মসজিদ-মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা না যায়।

তিনি আরও বলেন, আমরা যেমন প্রকাশ্যে ফুটবল মাঠে, হাই স্কুলে কিংবা কোনো হলরুমে বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো কর্মীসভা ও জনসভা করে মিটিং করি, তাদেরকেও সেই ব্যবস্থা করতে হবে। তারা মসজিদে মিটিং করতে পারবে না। আমার এই বক্তব্যের সঙ্গে সবাই একমত কি-না, তা আমি জানি না।

Tags:

সম্পর্কিত খবর :