সাম্প্রতিক
বোদায় ‘এক শিশু, একটি গাছ’ কর্মসূচিতে ২০ হাজার চারা বিতরণ ” তরুণ প্রজন্মের প্রথম পছন্দ ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজ “ বেদে শিশুদের সঙ্গে কেক কেটে গ্লোবাল টিভির ব্যতিক্রমী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে টেকসই কৃষি ও কৃষক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অপরাধে চাঁদা না দিতে পারায় আমতলীতে অসহায় পরিবারকে সঙ্ঘবদ্ধ আক্রমণ ও লুটপাটের অভিযোগ কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা আয়াতুল্লাহ খামেনির দাফনে অংশ নিচ্ছে ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি

” তরুণ প্রজন্মের প্রথম পছন্দ ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজ “

তরুণ প্রজন্ম আগামী দিনের স্থানীয় সরকার ব্যবস্থায় শিক্ষিত, সৎ, মেধাবী ও জনবান্ধব নেতৃত্ব দেখতে চায় বলে মন্তব্য করেছেন ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে নাগরিকরা ভোটাধিকার ও সেবাপ্রাপ্তির ক্ষেত্রে নানা ধরনের বঞ্চনার শিকার হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়নে জবাবদিহিমূলক, সেবামুখী ও বৈষম্যহীন স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তিনি আরও বলেন, আগামী দিনের চেয়ারম্যানকে অবশ্যই ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সমান নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
ইঞ্জি. সাইমুম সিরাজ বলেন, দল-মত, ধনী-গরিব নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই স্থানীয় সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে একটি মানবিক সমাজ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। উন্নয়ন শুধু অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ না রেখে কর্মসংস্থান সৃষ্টি, কৃষির আধুনিকায়ন ও বেকারত্ব হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে হবে। দরিদ্র ও অসহায় পরিবারের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে স্থানীয় সরকারকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে তরুণরা সক্রিয় অংশীদার হতে পারবে। একজন সৎ, দূরদর্শী ও জনবান্ধব চেয়ারম্যানের নেতৃত্বে একটি আধুনিক, মানবিক ও উন্নত ইউনিয়ন গড়ে ওঠা সম্ভব। বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সহ-সাংগঠনিক সম্পাদক, আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং আমরা জুলাই যোদ্ধা মাগুরা জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tags:

সম্পর্কিত খবর :