সাম্প্রতিক
যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা বিদ্যালয়ে মদ্যপ অবস্থায় অশোভন আচরণ, সেই প্রধান শিক্ষকের এমপিও স্থগিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ, উত্তাল সাগর নেত্রকোনার ভবানীপুর সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৮৫ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ, ভারতীয় এয়ারগান উদ্ধার ঐতিহ্যবাহী কলাকোপা মাদ্রাসার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন প্রশাসনে নতুন নেতৃত্ব, ভোলা সদরে ইউএনও সজল কুমার দাস চট্রগ্রামে আবাসিক হোটেল মালিক সমিতির মিলন মেলা সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার

বিদ্যালয়ে মদ্যপ অবস্থায় অশোভন আচরণ, সেই প্রধান শিক্ষকের এমপিও স্থগিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজ কক্ষে বসে মদ্যপান ও মাতলামির ঘটনায় সেই প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার এমপিও স্থগিত করা হয়েছে। শনিবার (৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে সাময়িক বরখাস্তের পাশাপাশি তার এমপিও স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালী বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে নেশাগ্রস্থ অবস্থায় অশোভন আচরণ ও অসংলগ্ন কথা বলতে দেখা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের আপত্তিকর, অনৈতিক এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। সেই সঙ্গে এটি ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং সাধারণ মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করেছে, যা স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী চরম শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের শামিল।

এই অবস্থায় প্রধান শিক্ষকের এমন আপত্তিকর ও শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী তাৎক্ষণিক তাকে বরখাস্তকরণ এবং জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ১৮.১.গ ধারা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এমপিও স্থগিত করার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে মো. রুহুল আমিন সাময়িক বরখাস্ত হওয়ায় রোববার (৫ জুলাই) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালী বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদকে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে। শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালী বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিনের সই করা এক অফিস আদেশে তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে শাহজাদপুরের নুকালী বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজ কক্ষে বসে প্রধান শিক্ষকের মদ্যপান ও মাতলামির একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মদ্যপ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন নিজ কক্ষে নিজের চেয়ারে বসে মাতলামি করছেন। ওই সময় বিদ্যালয়টিতে এইচএসসি পরীক্ষা চলছিল।

পরে খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হন। তাদের দেখে প্রধান শিক্ষক রুহুল আমিনকে বলতে শোনা যায়, ‘মদ আমি দীর্ঘদিন ধরেই খাই। হয়তো কেও আপনাদের খবর দিছে। আপনাদের কাছে মাফও চাই, দোয়াও চাই, আপনারা বসেন।’ একপর্যায়ে খবর পেয়ে স্বজনরা এসে প্রধান শিক্ষক রুহুল আমিনকে বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে বিষয়টি নজরে আসার পরই ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম সেখ প্রধান শিক্ষক রুহুল আমিনকে শোকজ করেন।

Tags:

সম্পর্কিত খবর :