“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ “- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাার কার্যালয় থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাদিয়া সুলতানা।
অন্য্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দীন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বিআরডিবি প্রকল্প কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, শ্রীপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আবদুল মালেক প্রমুখ।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন অফিসের অধীনে নিয়োজিত উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।











