ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামের শী’র্ষ স’ন্ত্রা’সী এনামুল হক রুবেলকে গ্রে’প্তা’র করেছে পুলিশ।
মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে , রুবেলের বি’রু’দ্ধে অ’স্ত্র আইন, চু’রি, মা’দ’ক ও হ’ত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধে ১৫ টি মামলা, একাধিক গ্রেপ্তারী পরোয়ানা এবং বহু অ’ভি’যো’গ রয়েছে।
রুবেল পশ্চিম দেবপুর গ্রামের ওবায়দুল হক মেম্বারের ছেলে।
রুবেলের মায়ের অভিযোগ, পিতা – মাতা, ভাই – বোন, ভগ্নিপতি, জেঠা, জেঠাত ভাই, প্রতিবেশী, আত্মীয় স্বজন ও বিভিন্ন এলাকার লোকজন রুবেলের অ’ত্যা’চা’রে অ’তি’ষ্ট।
নিজ পিতা ওবায়দুল হক মেম্বারকে অ’বৈ’ধ অ’স্ত্র দিয়ে ফাঁ’সি’য়ে দিয়েছে এই রুবেল। পিতাকে জেলে পাঠিয়ে পিতার দোকান থেকে রড, সিমেন্ট ও ইটসহ সকল মালামাল লু’ট করে নিয়ে যায় সে। এলাকায় প্রকাশ্যে অ’স্ত্র নিয়ে ঘুরে বেড়ায় রুবেল। ভয়ে তার বি’রু’দ্ধে কেউ কথা বলার সাহস পায় না। কিছু দিন আগে সে তার অপন ছোট ভাই আরিফকে হ’ত্যা’র উদ্দেশ্যে গু’লি করেছে। সেই গু’লি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি গরু মা’রা যায়।
নিজ মা’কে তাদের বাড়িতে ঢুকতে দিচ্ছে না এই রুবেল। ব’খা’টে পুত্রের অ’ত্যা’চা’র থেকে বাঁচতে বিচারের দাবিতে অসহায় মা স্থানীয় এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং প্রশাসনসহ সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছেন।












