ক্ষমতায় এসেই জলাশয় দখলমুক্ত করেছে বিএনপি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য

খাসজমি ও উন্মুক্ত জলাশয় দখলদারদের বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, প্রভাবশালীরা খাসজমি ও জলাশয় দখল করে রাখলেও বিএনপি তাদের পক্ষে নয়, সাধারণ মানুষের পক্ষে থেকে পরিবেশ রক্ষায় কাজ করছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে যশোরের ক্রাইস্ট চার্চ ট্রেড স্কুলের সম্মেলনকক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর উন্মুক্ত জলাশয় প্রভাবশালীদের দখলমুক্ত করেছে। মানুষ যেন স্বাভাবিকভাবে নিশ্বাস নিতে পারে, সে জন্য পরিবেশ রক্ষায় কাজ করা হচ্ছে। যশোরের নদী ও খালের অবৈধ দখল উচ্ছেদ এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, অতীতের সরকারগুলোর উদ্যোগের ধারাবাহিকতা না থাকায় এ সংকট তীব্র আকার ধারণ করেছে। পানিসম্পদ, কৃষি ও আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করে স্থানীয় অংশীজনদের মতামতের ভিত্তিতে দ্রুত ভবদহের জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধান খোঁজা হবে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top