কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে যুবকদের অংশগ্রহণে রিফ্রেশার কর্মশালা

‎সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে যুবসমাজের সম্পৃক্ততা বাড়াতে খুলনার কয়রায় ‘ইকোসিস্টেম (বাস্তুতন্ত্র) পুনরুদ্ধার’ বিষয়ক এক রিফ্রেশার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‎​মঙ্গলবার (১৩ অক্টোবর) কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় স্থানীয় যুবদের অংশগ্রহণে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎​কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত ‘ব্লু ইকোনমি অ্যান্ড ইকোসিস্টেম ডেভেলপমেন্ট ফর লাইভলিহুড জাস্টিস’ (বিআইফরসিজে) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে অক্সফাম ইন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান এইড।
‎​কোডেকের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অফিসার মো. শামিমুল আরফিন সুমনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী।
‎​কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন, কয়রা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান এবং কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী।
‎​এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কোডেকের ফিল্ড অফিসার গাজী ফারুখ হোসেন, ইয়ুথ দলের সদস্য রাসেল আহম্মেদ, ফরহাদ হোসেন, আশিকুজ্জামান, আশামনি, খাদিজা সুলতানা ও মনিরুজ্জামান মনি।
‎​দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের বাস্তুতন্ত্রের গুরুত্ব, পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং সুন্দরবনকেন্দ্রিক পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় যুবদের কার্যকর ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সুন্দরবন ও পার্শ্ববর্তী অঞ্চলের পরিবেশ রক্ষা এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সবার সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
‎
‎কয়রা, খুলনা
‎১৩ অক্টোবর ২০২৬
‎০১৭১৩৯১২৯৭২

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top