দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন ২০২৬: সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে দোয়েল পাখি প্রতীকে গণসংযোগে ব্যস্ত মোহাম্মদ আলাউদ্দিন মাস্টার ​

আসন্ন দক্ষিণ আইচা বাজার কমিটি নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে জমে উঠেছে প্রার্থীর প্রচারণা। দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এলাকার জনপ্রিয়, দক্ষ সংগঠক, স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী এবং গরিবের বন্ধু হিসেবে পরিচিত মুখ মোহাম্মদ আলাউদ্দিন মাস্টার।

​আগামী ২৮ নভেম্বর ২০২৬ ইং, রোজ: শনিবার দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির এই গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তিনি ‘দোয়েল পাখি’ প্রতীক নিয়ে লড়ছেন।

​স্থানীয় ব্যবসায়ী মহলে মোহাম্মদ আলাউদ্দিন মাস্টার একজন প্রকৃত সমাজসেবক ও গরিবের বন্ধু হিসেবে ব্যাপক পরিচিত। তাঁর নম্র আচরণ, সততা এবং বিপদে-আপদে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর মানসিকতা তাঁকে সাধারণ ভোটারদের কাছে বেশ গ্রহণযোগ্য করে তুলেছে।

​নির্বাচনকে সামনে রেখে তিনি বাজারে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন। দক্ষিণ আইচা বাজারের সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ীদের অধিকার রক্ষায় সৎ ও গতিশীল নেতৃত্ব নিশ্চিত করতে তাঁকে ‘দোয়েল পাখি’ মার্কায় মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন দক্ষিণ আইচাবাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ। 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

​উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা ও রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরো পড়ুন

বিশ্বমঞ্চে কপ-৩১: জলবায়ু ন্যায্যতার দাবিতে উপকূলীয় কয়রায় মানববন্ধন ​এস এম

Scroll to Top