পৌরসভা ও ইউনিয়ন এলাকা থেকে ১৮ জন মাদকসেবী, ১ জন ওয়ারেন্টভুক্ত এবং ১ জন ধর্তব্য অপরাধের আসামীকে গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় চোর ও ছিনতাইকারী গ্রেফতারে পুলিশের এই ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদক সেবনকারী ১৮ জন হলেন—ফাহিম খান (২২), এস এম সাগর (২৪), মিঠুন চন্দ্র দাশ (২৩), মোঃ আলাউদ্দিন প্রঃ রানা (২২), মোহাম্মদ হোছন (২৬), মোঃ ইসমাইল (৪৬), মোহাম্মদ শাকের (২৭), মোঃ ইব্রাহীম (৩৮), শফি উল্লাহ (৩০), মোহাম্মদ আয়াত উল্লাহ (২০), মোঃ জুয়েল (২৩), আতিকুর রহমান আকাশ (১৯), মোঃ বেলাল উদ্দিন (২২), মোঃ নূরুল হুদা (৪০), মোঃ শাহাবুদ্দিন (১৯), মোঃ আলী হোসেন (৩৫), মোঃ করিম উল্লাহ (৩২) এবং মোহাম্মদ শাকিল (২২)।
এছাড়া গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামী হলেন মোঃ ইদ্রিস প্রকাশ রেজভী (৪৫) এবং ধর্তব্য অপরাধে গ্রেফতারকৃত আসামী তাজুয়ারুল হক রাদি (৩৮)।
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।




