সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ব্যাংকের কাগজপত্র ও এক কর্মকর্তার ব্যবহৃত একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটের দিকে নগরীর উপশহর এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি কালবেলা নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ।

এ বিষয়ে গ্রামীণ ব্যাংক সিলেট কার্যালয়ের জোনাল অফিসার আবুল হোসেন বলেন, আগুন দেওয়ার ঘটনায় সকালে শাহপরাণ থানায় জিডি করেছি। আগুনে ব্যাংকের কাগজপত্র ও একজন কর্মকর্তার ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ভোর রাতে পাহারাদার ফোন করে কার্যালয়ে আগুন লাগার খবর দেন। পরে আমরা চারজন মিলে ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নিভিয়েছি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান।

তিনি আরও বলেন, এর আগে গত দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের কার্যালয়ে আগুন দেওয়ার খবর ছড়ানো হয়েছিল, যেটি ছিল গুজব। রোববার রাতে দুষ্কৃতিকারীরা সত্যিই কার্যালয়ে আগুন দেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সিলেট সদরের লিডার ক্ষিতিশ কুমার দাস জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখেছি ব্যাংক কর্তৃপক্ষের লোকজন নিজেরাই আগুন নিয়ন্ত্রণে নিয়েছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, কী কারণে আগুন দেওয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কতো সেটি তদন্তের মাধ্যমে জানা যাবে।

এ বিষয়ে শাহপরাণ থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান কালবেলাকে বলেন, গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমরা এ ঘটনায় তদন্ত শুরু করেছি।

শু

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

​উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা ও রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরো পড়ুন

​উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা ও রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

বিশ্বমঞ্চে কপ-৩১: জলবায়ু ন্যায্যতার দাবিতে উপকূলীয় কয়রায় মানববন্ধন ​এস এম

Scroll to Top