ডোমারে অটোর ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের

নীলফামারীর ডোমার উপজেলায় অটোরিকশার ধাক্কায় ওমর ফারুক (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে কাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক উপজেলার চান্দখানা ইউনিয়নের কাজিরহাট এলাকার কলনীপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান নুরির ছেলে। দুই সন্তানের মধ্যে সে ছিল ছোট। তার এক ভাই ও এক বোন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে ওমর ফারুক কাজিরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলে যাওয়ার পথে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে শিশুটির মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর অটোরিকশাটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে অটোরিকশাটি শনাক্ত করা সম্ভব হয়নি।
পরে স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট ওমর ফারুকের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি শনাক্ত ও চালককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

​উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা ও রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরো পড়ুন

বিশ্বমঞ্চে কপ-৩১: জলবায়ু ন্যায্যতার দাবিতে উপকূলীয় কয়রায় মানববন্ধন ​এস এম

Scroll to Top