গাজীপুরে মাদক ব্যবসায়ীদের ছাড় দিতে এসআই জাহিদুলের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জসিমের বিরুদ্ধে ইয়াবাসহ আটক ব্যক্তিদের কাছ থেকে ঘুষ নিয়ে মাদক মামলা না দিয়ে আদালতে প্রসিকিউশন দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, মাদকসহ দুই ব্যক্তিকে আটকের পর তাঁদের কাছ থেকে ৩২ হাজার টাকা এবং অপর এক ব্যক্তির কাছ থেকে ১৩ হাজার টাকা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা না দিয়ে সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) জিএমপি বাসন থানার কিলো-টু দিবাকালীন ডিউটির সময় নাওজোর এলাকায় সালামের তেলের দোকানে অভিযান পরিচালনা করেন এসআই জাহিদুল ইসলাম জসিম। এ সময় ওই দোকান থেকে স্বপন বর্মন ও অভিলাষ বর্মন নামে দুই ব্যক্তিকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ।
এ ছাড়া একই সময়ে রুম্মান নামে অপর এক তেলের দোকানদারকেও আটক করেন এসআই জাহিদুল ইসলাম।
অভিযোগ অনুযায়ী, পরবর্তী সময়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা না দিয়ে স্বপন বর্মন ও অভিলাষ বর্মনের কাছ থেকে ৩২ হাজার টাকা এবং রুম্মানের কাছ থেকে ১৩ হাজার টাকা ঘুষ গ্রহণ করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে সন্দেহভাজন হিসেবে আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়।
এ বিষয়ে জানতে এসআই জাহিদুল ইসলাম জসিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করে জিএমপি বাসন থানার তদন্ত কর্মকর্তা মো. সেলিম বলেন, মাদক কারবারিদের সঙ্গে বাসন থানা পুলিশের কোনো ধরনের অনৈতিক লেনদেনের ঘটনা ঘটেনি।
সাংবাদিকের সঙ্গে এসআই জাহিদুল ইসলামের অশোভন আচরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জাহিদুল একজন মানসিক রোগী তার আচরণ ও কথাবার্তা অনেক সময় অশোভন হয়ে থাকে। তিনি সবার সঙ্গেই এ ধরনের আচরণ করেন।
এ বিষয়ে বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, সাংবাদিকরা যেকোনো বিষয়ে তথ্য যাচাইয়ের জন্য প্রশ্ন করতেই পারেন। তাঁদের সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহার বা অসৌজন্যমূলক আচরণের সুযোগ নেই। 
এঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

​উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা ও রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরো পড়ুন

​উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা ও রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

বিশ্বমঞ্চে কপ-৩১: জলবায়ু ন্যায্যতার দাবিতে উপকূলীয় কয়রায় মানববন্ধন ​এস এম

Scroll to Top