

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে আলোচনা সভা, সমাবেশ ও বিনামূল্যে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার তুলাতলা সৈয়দ ফয়জুল করিম (রহ.) কমপ্লেক্স অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আল-আমিন। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজাপুর উপজেলা সভাপতি কে এম ইব্রাহিম

পরিবেশ দূষণ রোধ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং ময়মনসিংহকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ক্লিন সানডে নামক বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। প্রতি রবিবারে পালিত এ উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার২১ জুলাই নগরীর নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তিনি। এসময় অভিভাবক সমাবেশে অংশগ্রহন করে অভিভাবকদেরকেও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করেন

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: নাহিদ পরিচালিত ‘লিপ্টন ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি’ দোকানে এই অগ্নিকাণ্ডের

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা অব্যাহত আছে। এ নিয়ে গত দুদিন মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ধারাবাহিক সংবাদ পরিবেশন হচ্ছে। তিনবার নির্বাচিত এই বয়োবৃদ্ধ এমপির সঙ্গে এক তরুণীর এমন সম্পর্ককে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করছেন। যদিও গাজী নজরুল এবং তার প্রথম পক্ষের স্ত্রী মাকসুদা ইসলামের দাবি— ওই তরুণীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রান্তিক কৃষকদের আধুনিক ও ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসতে কৃষক কার্ড কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ময়মনসিংহে কৃষক কার্ডের জন্য অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুলাই) দুপুরে জেলার সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মাইজবাড়ি এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক কার্ডের জন্য অ্যাপসের মাধ্যমে

দিনাজপুরের বীরগঞ্জে মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ। মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর আওতায় পরিচালিত এ অভিযানে বীরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্লুইচগেট এলাকায় অবৈধভাবে চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার রোধে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন। এ

নেত্রকোণায় সাবেক ছাত্রদল নেতা আমজাদ হোসেন আমজাদের হত্যার বিচার এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন নিহতের স্বজন, এলাকাবাসী ও রাজনৈতিক সহকর্মীরা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আন্দোলনকারীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকারের কাছে স্মারকলিপি দেন। মানববন্ধনে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হোসেন রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ

অদ্য ২২ জুলাই ‘২৬ ( বুধবার ) মুক্তাগাছা উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় । সকাল ১০টায় স্থানীয় উপজেলা হলরুম মিলনায়তনে অনুষ্ঠেয় উক্ত সভায় জনাব কৃষ্ণ চন্দ্র , উপজেলা নির্বাহী অফিসার , মুক্তাগাছা , ময়মনসিংহ মহোদয়ের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি প্রশাসক, মুক্তিযোদ্ধা-শিক্ষক-সাংবাদিক প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় মাদক বিরোধী অভিযানসহ অনলাইন জুয়া , আসক্তি

ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামের শী’র্ষ স’ন্ত্রা’সী এনামুল হক রুবেলকে গ্রে’প্তা’র করেছে পুলিশ। মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে , রুবেলের বি’রু’দ্ধে অ’স্ত্র আইন, চু’রি, মা’দ’ক ও হ’ত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধে ১৫ টি মামলা, একাধিক গ্রেপ্তারী পরোয়ানা এবং বহু অ’ভি’যো’গ রয়েছে। রুবেল পশ্চিম দেবপুর গ্রামের ওবায়দুল হক মেম্বারের ছেলে। রুবেলের মায়ের অভিযোগ, পিতা – মাতা, ভাই –

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউলজানি এলাকায় একটি ভেঙে পড়া বাঁশের সেতুর কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নৌকা না থাকলে কৃষক-কৃষাণীসহ অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে সাঁতরে নদী পার হয়ে কৃষিজমিতে যাতায়াত করছেন এবং কৃষি উপকরণ ও উৎপাদিত ফসল আনা-নেওয়া করছেন। সরেজমিনে দেখা যায়, ভেঙে যাওয়া বাঁশের সেতুর পাশে কয়েকজন স্থানীয় ব্যক্তি কাজ করছেন। তারা জানান, এই পথ দিয়ে প্রতিদিন