সাম্প্রতিক
ছাগলনাইয়ায় ২৬ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ আটক -১ মাধবপুরে ইজারাবিহীন সিলিকা বালু উত্তোলনের অভিযোগ: রাজস্ব হারাচ্ছে সরকার, হুমকিতে পরিবেশ ঠাকুরগাঁওয়ে ১৫ পিস ইয়াবাসহ অভিযুক্ত মাদক কারবারি গ্রেপ্তার চরফ্যাশনে নজরুল শতবর্ষ পুর্তিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ নানার বাড়িতে বেড়াতে এসে টিউবওয়েলের পাশে জমে থাকা পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর বিরুদ্ধে ২২ টি হাঁস মেরে ফেলার অভিযোগ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি মাকে ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের ঘরে গিয়ে ৪ ছেলে মিলে ধর্ষককে জবাই করে হত্য পিরোজপুরে মোবাইল কোর্টে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের ২০ মাস করে কারাদণ্ড মাকে ধর্ষণের অভিযোগে ৪ ছেলে মিলে ভাড়াটিয়াকে জবাই করে হত্যার অভিযোগ

কক্সবাজারে অটোরিকশার ধাক্কায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভক্তের মৃত্যু

‎কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন (৫৩) প্রকাশ মাছন নামের একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ই জুলাই) রাত ১০টার দিকে পেকুয়া পৌরসভার ভোলাইয়্যাঘোনা কামাল চেয়ারম্যানের রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে ।

‎নিহত মোহাম্মদ হোসেন একই এলাকার মৃত নজির আহমদের ছেলে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভক্ত, পাগল মাছন হিসেবে পরিচিত ছিলেন। তিনি দৈনিক কালবেলা ও দৈনিক আজাদী পেকুয়া প্রতিনিধি দেলওয়ার হোসাইনের বড় ভাই।

‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোহাম্মদ হোসেন পেকুয়া বাজারের একটি বেকারি থেকে নাস্তা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়৷ এতে তার মাথায় প্রচুর আঘাত হলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

‎পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

‎রোববার ৫ জুলাই সকাল সাড়ে ১০ টায় পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে ওয়াপদা চত্বরে নিহতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

Tags:

সম্পর্কিত খবর :