শনিবার (৩০ মে) বিকেল ৩টায় মিরপুর উপজেলা বিএনপি, পৌর শাখা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের কৃতি সন্তান ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানl
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন। যৌথভাবে পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান ও মিরপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও সংহতি প্রকাশ করেন মিরপুর পৌর বিএনপি সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান।এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ শরিক হন।












