সাম্প্রতিক
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস আহত টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে মেয়ের মৃত্যু সাংবাদিককে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন মা প্রেমিকের সঙ্গে কথার সময় শিশুর কান্না ৩ বছরের সন্তানকে হত্যা মায়ের আইনজীবীদের হামলায় শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবুগঞ্জে রমরমা মাদক ব্যবসা: হুমকির মুখে তরুণ সমাজ, জিরো টলারেন্স নীতির দাবিতে সচেতন মহল বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ রাজিবপুরে ইউপি সদস্য পদে সবার দোয়া ও সমর্থন চাইলেন জহুরা খাতুন কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

চট্টগ্রামে ‘নজরুল বর্ষ’ উদযাপনের ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুলাই ২০২৬: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে ‘নজরুল বর্ষ’ (২০২৬-২০২৭) উদযাপনের অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ (২০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ) সম্পন্ন হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিল জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ নাজিমুল হক, চট্টগ্রামের পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শরীফ উদ্দিন।
৩ দিনব্যাপী এই আয়োজনে কবির স্মৃতি ও সৃষ্টিকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tags:

সম্পর্কিত খবর :