সাম্প্রতিক
নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ* প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন যাত্রা, উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম এমপির উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট, প্রশ্ন উঠেছে সেবার মান নিয়ে রাজবাড়ীতে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করল পুলিশ পাংশায় ইয়াবাসহ আটক এক ব্যক্তি, থানায় মামলা হবিগঞ্জে হামলার প্রতিবাদে ময়মনসিংহে এনসিপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ মাগুরা জেলায় ‎বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও টাউন হল কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চরফ্যাশন, ‎দক্ষিণ আইচায় ৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎ভোলা জেলার  চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ মো. হাছনাইন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।
‎শুক্রবার (৬ মার্চ২০২৬) বিকেল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা বাজারে মো.রিয়াজের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।
‎পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মো.  হাছনাইন দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মো. ফিরোজ ফরাজির ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা  বেশ কিছুদিন তাকে নজরদারিতে রাখে। এবং পরে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
অভিযানটি পরিচালনা করেন দক্ষিণ আইচা থানার এসআই শাহীন। এ সময় তার সঙ্গে পুলিশের একটি দল উপস্থিত ছিল।
‎দক্ষিণ আইচা থানার ওসি মো. আহসান কবির ভাইর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে ভোলা জেলা বিশেষ প্রতিনিধি  কে বলেন,, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ মো. হাছনাইনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি নজরদারিতে রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।

Tags:

সম্পর্কিত খবর :