ইছাখাদা নতুন বাজারে কাদা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন তরুণ ছাত্রনেতা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজ
গত ১৫ জুলাই ২০২৬ দৈনিক কালান্তর পত্রিকায় প্রকাশিত “প্রধান সড়কে কৃত্রিম পদ্ধতিতে ধানের চাষ” শীর্ষক সংবাদের পর ইছাখাদা নতুন বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও কাদা সমস্যার বিষয়ে জনমনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। সংবাদে উল্লেখ করা হয়, বাজারের প্রধান সড়কের পাশে দীর্ঘদিন ধরে কাদা জমে থাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২২ জুলাই) ৫ নম্বর হাজরাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ-এর উদ্যোগে দলীয় নেতা-কর্মীরা ইছাখাদা নতুন বাজারে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।












