ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ২৬ কেজি গাঁজা ও ১টি প্রাইভেট কারসহ ১জনকে আটক করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।
আজ রবিবার ০৫ জুলাই ২৬ খ্রি. দুপুর আনুৃমানিক সাড়ে ১২ টায় গোপন সংবাদে খবর পেয়ে উপজেলার ঘোপাল ইউনিয়নে মুহুরিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় ঘোপাল তদন্ত কেন্দ্র ও ছাগলনাইয়া থানা পুলিশের অভিযানে তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে ২৬ কেজি গাঁজা এবং একটি প্রাইভেট কারসহ একজনকে আটক করা হয়। আটকৃত মাদক বহনকারী গাড়ী চালকের নাম নুরুল আমিন সিদ্দিকী(৫০)। তার বাড়ী চট্টগ্রাম জেলার জোরারগঞ্জে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আবু তাহের মাদক ও গাড়ীসহ চালককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।











