সাম্প্রতিক
স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী, স্বামীকে উদ্ধার করতে নেমে স্ত্রীর মৃত্যু হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ‎বাবুগঞ্জ থানা পুলিশের সফল মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক নিজ অর্থায়নে রাস্তার কাজের উদ্বোধন করলেন মোঃ রাজন শিকদার, দোয়া চাইলেন সকলের কাছে গ্যাস সিলিন্ডারের লিকেজে সর্বস্বান্ত পরিবার, সরকারের জরুরি সহায়তার আবেদন বানারীপাড়া’র চাখারে স্কুলের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের করুণ মৃত স্বজনদের আহাজারি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কটিয়াদীতে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষাগারে সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ গ্যাস বিস্ফোরণে ঝরে গেল কুমিল্লার একই পরিবারের ৩ জনের প্রাণ

ছয় বছরের শিশুকে যৌণ হয়রানি, বখাটেকে গণপিটুনি

খাবারের প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছয় বছরের এক শিশু কন্যাকে যৌণ হয়রানির অভিযোগে বখাটেকে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে। আহত বখাটে পিন্টু দাস বর্তমানে বরিশালের উজিরপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত পিন্টু দাস গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার হরহর গ্রামের বাসিন্দা মৃত খোকন দাসের ছেলে। রবিবার (২৪ মে) দুপুরে ভুক্তভোগী শিশু অভিযোগ করে, খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ওই যুবক কয়েকদিন আগে তাকে নির্জনস্থানে নিয়ে তার শরীরের জামা-কাপর খোলার সময় সে (শিশু) ওই যুবকের হাতে কামড় দিয়ে দৌঁড়ে পালিয়ে আসে। পরবর্তীতে বিষয়টি তার বাবাকে জানায়।

ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করে বলেন, তার মেয়ে পাশের বাড়িতে প্রাইভেট পড়তে গেলে ওই বাড়ির মৃত খোকন দাসের বখাটে ছেলে পিন্টু দাস (৩০) ধর্ষণের চেষ্টা করে। তার মেয়ের কাছ থেকে বিষয়টি তিনি শোনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন।

তবে বখাটে পিন্টু দাস ধর্ষণ চেষ্টার অভিযোগ অস্বীকার করে রবিবার (২৪ মে) বিকেলে মোবাইল ফোনে বলেন, মিথ্যে অভিযোগ এনে এলাকার কতিপয় ব্যক্তি গত চারদিন পূর্বে আমার হাত ও পা বেঁধে অমানুষিক নির্যাতন করেছে। পরবর্তীতে পরিবারের লোকজনে আমাকে গুরুত্বর আহতাবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে এনে ভর্তি করেছেন।

স্থানীয় ও অভিযুক্তের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই বছর পূর্বে স্বর্ণের দোকানে কাজ করতো পিন্টু দাস। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকায় ফিরে সে (পিন্টু দাস) মাদকের সাথে যুক্ত হয়ে পরেছে। এ ব্যাপারে অভিযুক্ত পিন্টু দাস বলেন, এলাকার অন্যান্য ব্যক্তিদের মাদক বিক্রিতে বাঁধা দেওয়ার কারণে তারা এখন আমাকে এলাকা ছাড়া করার জন্য নানা অপপ্রচার করছে।

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :