সাম্প্রতিক
জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল শ্রীনগরে বিপুল পরিমাণ কোরেক্স ও গুলিসহ যুবক আটক সিরাজদিখানে কৃষি জমি ও পুকুর ভরাট রোধে ভ্রাম্যমাণ আদালত,৮০০ মিটার পাইপ বিনষ্ট কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ জন আসামি গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন

জয়পুরহাটে প্রায় ৪০ লাখ টাকার মূল্যের বিষ্ণু মূর্তি উদ্ধার

জয়পুরহাটে প্রায় ৪০ লাখ টাকার মূল্যের বিষ্ণু মূর্তি উদ্ধার। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর সার্বিক নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
দিবাগত রাত দেড়টার দিকে জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাইপাস সংলগ্ন কমর গ্রাম এলাকায় গোবিন্দগঞ্জ- জয়পুরহাট সড়কের একটি নির্জন স্থানে সাদা প্লাস্টিকের বস্তা হাতে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন শহিদুল ইসলাম। টহল দলের সদস্যরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বস্তার ভেতরে অবৈধ কষ্টিপাথরের মূর্তি থাকার কথা স্বীকার করেন। পরে বস্তা তল্লাশি করে একটি বড় ও একটি ছোট আকারের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত বড় মূর্তিটির ওজন ২৮ কেজি ৫০০ গ্রাম এবং ছোটটির ওজন ২ কেজি ২০০ গ্রাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো প্রাচীন ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। উদ্ধার হওয়া মূর্তি দুটির আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ ৭০ হাজার টাকা।
 

Tags:

সম্পর্কিত খবর :