বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীদের বিরুদ্ধে মোস্তফা কামাল নামের এক চাকুরিজীবীর পালিত ২২টি হাস মেরে ফেলা ও ১১টি হাস নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৪জুলাই, শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের মোস্তফা কামালের বাড়িতে এ নিষ্ঠুরতম ঘটনা ঘটিয়েছে প্রতিবেশীরা।এ ঘটনায় ওইদিন
(৪ জুলাই) সকালে মোস্তফা কামালের সহ ধর্মীনি শাকিলা বেগম বাদী হয়ে প্রতিবেশী মৃত মঞ্জু ডাকুয়ার ছেলে মেহেদী ডাকুয়া ও তার ভসি ইমরান ডাকুয়া’কে অভিযুক্ত করে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে মেহেদী ডাকুয়া ও ইমরান ডাকুয়া কিছুদিন পূর্বে মোস্তফা কামালের কাছে চাদা দাবি করে এবং ৩০টি কলাগাছ উপড়িয়ে ফেলে। এ সময় তারা মোস্তফার ঘর-দরজা ও ভাংচুর করে। এ ঘটনায় ওই সময় তারা মেহেদী ও ইমরানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের কারনে ওই সময় থেকেই মোস্তফা ও তার পরিবারকে অব্যাহত হুমকি দিয়ে আসছিলো বিবাদীরা। এরই ধারাবাহিকতায় গত ৪ জুলাই, শনিবার ভোর ৫ টায় মেহেদী ও ইমরান ডাকুয়া মিলে মোস্তফা কামালের হাস পালার ঘর ভেঙে পনের হাজার টাকা মূল্যের ২২ টি হাস নির্মমভাবে মেরে ফেলে। এ সময় তারা সেখানে থাকা আরো ১১টি হাস নিয়ে যায়। পরে মোস্তফার স্ত্রী বাদী হয়ে এ ঘটনার বিচার চেয়ে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী এ পালিত প্রানী হাস মারার ঘটনাকে নিষ্ঠুর ও জঘন্যতম কাজ হিসেবে আক্ষা দিয়ে সুষ্ঠ বিচার দাবি করেছেন।
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার্স ইনচার্জ মো: মজিবুর রহমান বলেন,হাস মারার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তিনি বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন।











